পুলিশের ওপর হামলা: দুই মামলায় ৬ দিনের রিমান্ডে ১২ আসামি

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় কোতোয়ালী থানার দুই মামলায় গ্রেপ্তার ১২ জন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয?ার এর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি হলেন- জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী। এর আগে ২ ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বুধবার সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, পুলিশ ওপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায? জিজ্ঞাসাবাদ করতে ১২ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, একটি মামলায় ১০ জন আসামি ও আরেকটি মামলায় ২ জন আসামির রিমান্ড মঞ্জুর হয়। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিল।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031